Collector
ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড ৯ ইংলিশ ক্লাব | Collector
ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড ৯ ইংলিশ ক্লাব
Somoy TV

ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড ৯ ইংলিশ ক্লাব

আগামী মৌসুমে ক্রিস্টাল প্যালেসের ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলার কথাই ছিল না। শর্তগুলো ছিল এমন—চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাও? প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থেকে মৌসুম শেষ করো। ইউরোপা লিগ? তাহলে থাকতে হবে ৬-৭ এর মধ্যে। ৮ নম্বর দলটি খেলবে কনফারেন্স লিগে।প্যালেস খেলবে কীভাবে? চলতি মৌসুম শেষে তারা সেরা দশেও নেই। লিগ শেষ করেছে ১৫ নম্বরে থেকে। এরপরও ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে তারা। কীভাবে সম্ভব হলো?প্যালেস বুধবার (২৭ মে) কনফারেন্স লিগের ফাইনালে রায়ো ভায়েকানোকে হারিয়েছে। ১-০ গোলের এই জয়ের মাধ্যমে ট্রফি তো জিতে নিয়েছেই, পেয়েছে ইউরোপা লিগে খেলার টিকিট। নিয়ম অনুযায়ী, কনফারেন্স লিগ জয়ীরা ইউরোপা লিগে সুযোগ পেয়ে থাকে, ইউরোপা লিগ জয়ীরা চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা পয়েন্ট টেবিলের হিসাবেও চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়েছে। তাদের মৌসুম শেষ হয়েছে প্রিমিয়ার লিগ টেবিলের চার নম্বরে থেকে।আরও পড়ুন: কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন প্যালেসচ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া বাকি ৪টি দল হলো লিগ জয়ী আর্সেনাল, রানার্সআপ ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ইউরোপা লিগ খেলবে ৬-এ থাকা বোর্নেমাউথ ও ৭-এ থাকা স্যান্ডারল্যান্ড। ৮ নম্বরে থেকে কনফারেন্স লিগ নিশ্চিত করেছে ব্রাইটন। অর্থাৎ ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগামী মৌসুমে ৯টি ক্লাব অংশ নিবে।৯ সংখ্যাটি রেকর্ড-সংখ্যা। এক মৌসুমে এর চেয়ে বেশি প্রিমিয়ার লিগ ক্লাবের ইউরোপমঞ্চে সুযোগ পাওয়ার নজির নেই। এবারের মতো গত মৌসুমেও প্রিমিয়ার লিগের ৯টি ক্লাব ইউরোপের তিনটি প্রতিযোগিতায় খেলেছিল। লিভারপুল, আর্সেনাল, ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসল গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপা লিগে অ্যাস্টন ভিলা, নটিংহ্যাম ফরেস্ট ও টটেনহ্যাম। প্যালেস খেলেছে কনফারেন্স লিগে।

Go to News Site