Collector
কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা | Collector
কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা
Somoy TV

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে ঈদের জামাত শেষে একদিকে পছন্দের পশুকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন মুসলমানরা। অন্যদিকে চলছে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীদের বর্জ্য অপসারণের কাজ।বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই মহাখালী, মিরপুর, এয়ারপোর্ট, পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে পশু কোরবানির কাজ। অনেকেই নিচ্ছেন প্রিয় পশু কোরবানির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। আর প্রত্যাশা করছেন, দ্রুত সময়ে বর্জ্য অপসারণের। এদিকে সকাল থেকেই অপেক্ষায় রয়েছেন সিটি করপোরেশন কর্মীরা। যেখানে কোরবানি শেষ হচ্ছে, সেখানেই বর্জ্য অপসারণের কাজে নেমে পড়ছেন তারা। তাদের লক্ষ্য ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের। আরও পড়ুন: কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জানা গেছে, রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নেয় ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে রাজধানীতে ৫৪ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় তারা। এ কাজে রয়েছেন দুই সিটির স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৩১ হাজার পরিচ্ছন্নতাকর্মী। ৭ শতাধিক যান-যন্ত্রপাতি দিয়ে বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ে রাজধানীকে বর্জ্য মুক্ত করতে হলে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে সোয়া এক টন করে বর্জ্য। করোবানির স্থান পরিষ্কার রাখতে রাজধানীবাসীর মাঝে ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগসহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সিটি করপোরেশন।

Go to News Site