Collector
চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকারে আগুন | Collector
চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকারে আগুন
Somoy TV

চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকারে আগুন

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে মেঘনা ট্রেডার নামে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭ টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাতের পর নৌবাহিনী এবং কোস্ট গার্ডের একাধিক ফায়ার ফাইটিং জাহাজ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্ডারী ৩, কান্ডারী ১১, নৌবাহিনী টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন: ঈদে বাণিজ্য সচল রাখতে চট্টগ্রাম বন্দরে ৩ টাস্কফোর্স, কাস্টমসে ১০ টিম উল্লেখ্য, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার এংকরেজে আসে। আরও পড়ুন: ‘মৃত্যুর বাঁকে’ এবার সংস্কারের হাত, চার লেনের পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং জাহাজের স্থানীয় এজেন্ট ইউ এস এল জাহাজটিকে অনসাইটে সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।

Go to News Site