Collector
কোরবানির চামড়া মসজিদ-মাদরাসায় দান করছেন অনেকে | Collector
কোরবানির চামড়া মসজিদ-মাদরাসায় দান করছেন অনেকে
Jagonews24

কোরবানির চামড়া মসজিদ-মাদরাসায় দান করছেন অনেকে

জাকাতের মতো কোরবানির পশুর চামড়ার বিক্রিত মূল্য দান করার রীতি রয়েছে। এমন পরিস্থিতিতে মসজিদ ও মাদরাসায় চামড়া দান করছেন অনেকে। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল থেকে শুরু হয়েছে গরু ও ছাগল কোরবানি। কোরবানির পর চামড়া সংগ্রহ করছেন বিভিন্ন মাদরাসার ছাত্ররা। বিভিন্ন মসজিদ ও মাদরাসার সামনে অস্থায়ী বাশেঁর সামিয়ানা টানানো হয়েছে বাসা বাড়ি থেকে সংগ্রহ করা চামড়া রাখার জন্য। কোনো কোনো মাদরাসা থেকে সংগ্রহ করা চামড়া ট্রাকে ভর্তি করে নেওয়া হচ্ছে সাভারের ট্যানারিতে। রাজধানীতে মিরপুরের পল্লবী, কালশী, মিরপুর ১২ নাম্বার ঘুরে এমন চিত্র দেখা যায়। মিরপুর ১২ নাম্বার আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসার সামনে অস্থায়ী সামিয়ানা টানানো হয়েছে চামড়া সংগ্রহের জন্য। ভ্যান ও রিকশাযোগে মাদরাসা শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করে আনছেন। জানতে চাইলে বেলা সাড়ে ১১টায় মাদরাসার প্রিন্সিপাল সাইফউজ্জামান বলেন, এবার কোরবানি কম হয়েছে। চামড়া আসছেও কম, গত ঈদেও এই সময় ৭০০-৮০০ চামড়া জমা হয়। আগের বছর কোরবানির ঈদেও এমন চামড়া জমা হয়েছে বেলা ১১টা, সাড়ে ১১টার মধ্যে। তবে এবার চামড়া আসছে কম, আজ মাত্র ৪০০ চামড়া এসেছে।।আপনি লাইনে লাইনে ঘুরেন, দেখবেন এবার কোরবানি কম হয়েছে। পল্লবী এলাকা ঘুরে দেখা যায়, মাদরাসার ছাত্ররা ভ্যানে করে চামড়া সংগ্রহ করছে। কোনো ভ্যানে ৪ পিস কোনো ভ্যানে ৫ পিস চামড়া। আরও পড়ুনঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি  মাদরাসা ছাত্র সাইমুম বলেন, আগের ঈদে কিছুক্ষণ পরপর ভ্যান ভরে যেত। এক লাইন থেকেই ৭-৮ পিস চামড়া পাওয়া যেত। তবে এবার একটু কম। মানুষ কোরবানি কম করেছে, অনেকে একের অধিক কোরবানি করতো সেই সংখ্যাও কম। ইসলামিক স্কলারদের অভিমত অনুযায়ী, জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের চামড়ার বিক্রিত মূল্য দান করতে হবে। সুযোগ থাকলে নিজের গরিব আত্মীয়দের দিতে হবে। এতে দু’টি উপকারিতা প্রথমত, দান করার সওয়াব ও দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। অনুরূপভাবে মাদরাসার এতিম-গরিব শিক্ষার্থীদেরও দেওয়ার কথা বলেন অনেকে। এখানেও দুই ধরনের সওয়াব হয়। প্রথমত, দানের সওয়াব ও দ্বিতীয়ত, ইলমে দ্বীন শিক্ষাদানে সহযোগিতার সওয়াব। এসএম/এসএনআর

Go to News Site