Jagonews24
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য লিভারপুলের সেন্টার ব্যাক ভার্জিল ফল ডাইককে অধিনায়ক করে নেদারল্যান্ডসের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রোনান্ড কোম্যান। তবে পিঠের চোটের কারণে সম্প্রতি অস্ত্রোপচার করার কারণে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাথিয়াস ডি লিখট। যা কিনা বড় ধাক্কা কমলা জার্সিধারিদের জন্য। একইভাবে চোটের সমস্যায় ছিটকে গেছেন এসিএল ইনজুরিতে থাকা জাভি সিমন্স। অন্যদিকে অভিজ্ঞ স্ট্রাইকার মেমফিস ডিপাই ফিরেছে স্কোয়াডে। এটি তার চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছিল ডাচরা। এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে আছে নেদারল্যান্ডস। তাদের গ্রুপসঙ্গী জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস স্কোয়াড গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস ও বার্ট ভারব্রুগেন। ডিফেন্ডার: নাথান আকে, ডেঞ্জেল ডামফ্রিস, জোরেল হাটো, জুরিয়েন টিম্বার, জান পল ফন হেকে, মিকি ফন ডি ভেন এবং অধিনায়ক ভার্জিল ফন ডাইক। মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, রায়ান গ্রাভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, গুস তিল, কুইন্টেন টিম্বার ও ম্যাটস উইফার। ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ওয়াউট ওয়েঘর্স্ট। আইএন
Go to News Site