Collector
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মোদী | Collector
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মোদী
Jagonews24

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মোদী

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঈদ উপলক্ষে পাঠানো চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ চিঠিতে মোদী উল্লেখ করেন, ঈদ ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে লাখ লাখ মুসলিম এই উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন। আরও পড়ুন>>বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড়বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজারপশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরা শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঈদ আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তার কথায়, এই মূল্যবোধ ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ চিঠিতে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ আকাঙ্ক্ষা। মোদী জানান, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যের প্রতিফলন একটি যৌথ দৃষ্টিভঙ্গির অংশ, যা উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন। কেএএ/

Go to News Site