Somoy TV
দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিতে ঈদুল আজহা উদ্যাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দিনরাত কাজ করছেন তিনি।’ দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে। জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।’ আরও পড়ুন: জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে, শান্তিতে ঈদ উদ্যাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে নেই কেউ। বরং বর্তমান সরকার মানবিক আচরণ করছে।’
Go to News Site