Jagonews24
চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরছেন। ঈদুল আজহা উপলক্ষে তার বহুল প্রতীক্ষিত ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। প্রকাশিত গানে ফুয়াদ আল মুক্তাদিরের জমকালো এন্ট্রি এবং পরবর্তীতে চিরচেনা গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। গানজুড়ে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে। একদিকে রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার পোশাক, অন্যদিকে উৎসবমুখর পরিবেশে লেহেঙ্গা পরে তার চেনা ছন্দের নাচের দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ঈদ মুবারক’। গানটির চোখ ধাঁধানো মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। গানটি আজ মঙ্গলবার এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। আরও পড়ুন:সুখবর দিলেন নিরব ঈদে রুবেল-মনিরের ‘দুঃখ’ চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতাঙ্গনে গায়িকা হিসেবে ডেবিউ করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে তার কণ্ঠ ও পারফরম্যান্সে মুক্তি পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’র মতো সুপারহিট সব ডান্স ট্র্যাক। প্রতিটি গানই কোটি কোটি ভিউ পেয়ে শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়। এমআই/এমএমএফ
Go to News Site