Somoy TV
ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে রাত ২টার মানে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম করা হবে-এমন আশ্বস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।বৃহস্পতিবার (২৮ মে) এসটিএস থেকে আমিন বাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশুর বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ঈদের ২য় ও ৩য় দিনের পশুর বর্জ্যও ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এসব কার্যক্রম তদারকি করবে মনিটরিং সেল। সফলভাবে সকল কাজ শেষ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের। আরও পড়ুন: ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী এর আগে মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় একই কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারের বেঁধে দেয়া ১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটিতে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। নগরী দুর্গন্ধমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
Go to News Site