Somoy TV
রাজধানীর উত্তরায় বরাবরের মতো এবারো হেযবুত তওহীদের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মুসল্লি, যাদের একটা বড় অংশই ছিলেন নারীরা।বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকার উত্তরায় এই ঈদ জামাতের আয়োজন করে হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। এতে খুতবা প্রদান ও ইমামতি করেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।জামাতে অংশ নিতে সকাল ৭টার পর থেকেই উত্তরা, মিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে দলে দলে মুসল্লিদের ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। এসময় অধিকাংশ মুসল্লিই স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন। ৮টার মধ্যে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে প্যান্ডেল পূর্ণ হয়ে যায়। আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় শোলাকিয়ায় হয়ে গেল ঈদের ১৯৯তম জামাতএসময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বর্তমান মুসলিম বিশ্বের দুরবস্থার কথা তুলে ধরেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে কোরবানির চেতনায় উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামায়াত শেষে খুতবা ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।এসময় একই জামায়াতে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। বিশেষ করে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের এই উদ্যোগ জুমা ও ঈদের জামাতে নারীদেরকে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তারা।
Go to News Site