Somoy TV
গ্রাঞ্জা কোমারির ঘাস যেন ট্রেনিং পিচ নয় বরং রেড কার্পেট, আর নেইমার হলিউডের সুপারস্টার! ঠিক এভাবেই ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে রাজকীয় প্রত্যাবর্তন হলো নেইমার জুনিয়রের। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যক্তিগত হেলিকপ্টারে করে তেরেসোপোলিসের ক্যাম্পে পৌঁছে পুরো পরিবেশই থমকে দেন। তার এই বিলাসবহুল আগমন আবারও 'সেলেসাও' শিবিরে পুরনো বিতর্ককে উসকে দিয়েছে—তিনি কি দলের অপরিহার্য নেতা, নাকি বিশেষ সুবিধাভোগী একজন তারকা, যাকে ঘিরে অতিরিক্ত বাড়াবাড়ি দলীয় ভারসাম্য নষ্ট করছে?নেইমার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এমন একটা সময়ে, যখন তার চোট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তিনি মূলত দলের সঙ্গে যুক্ত হতে এসেছেন, পাশাপাশি তার পায়ের অবস্থা বিস্তারিতভাবে পরীক্ষা করানোর জন্যও; বিশেষ করে কাফ মাসলের চলমান ব্যথা নিয়ে। সতর্কতার কারণে তিনি সান্তোসের শেষ তিনটি ম্যাচে খেলেননি। যে ম্যাচগুলো ছিল ব্রাজিলিয়ান সিরি আ’য় গ্রেমিও এবং কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জো ও ডিপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে।বাহ্যিক আলোচনা ও সাম্প্রতিক অনিয়মিত খেলার মাঝেও তার ঘনিষ্ঠরা পরিস্থিতি খুব গুরুতর নয় বলে জানাচ্ছেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে নেইমার নিজেও আত্মবিশ্বাসী ছিলেন। হাসিমুখে তিনি বলেন, ‘কী সমস্যা? এটা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই।’ তবে তার এই আশাবাদী বক্তব্যের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মেডিকেল টিমের সতর্ক অবস্থান পুরোপুরি মেলে না। তারা ইতিমধ্যে কঠোর ও ব্যক্তিগতভাবে তৈরি একটি চিকিৎসা প্রোটোকল প্রস্তুত করছে। নেইমার জুনিয়র। ছবি: সান্তোসপ্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সমস্যাটি হলো কাফে প্রায় দুই মিলিমিটার এডিমা, যা দ্রুত দৌড়ানো ও ড্রিবলিংয়ের মতো নেইমারের মূল শক্তির জায়গাগুলোর জন্য প্রতিবন্ধকতার কারণ হতে পারে। ফেডারেশন এখন সময়ের বিরুদ্ধে লড়াই করে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কাজ করছে, যাতে প্রতিটি ধাপে তার রিকভারি মনিটর করা যায়। আরও পড়ুন: ঈদের জামাতে আর্সেনালের রঙে মামদানি, এক পোশাকে বহু সংস্কৃতিহেলিকপ্টারে করে এই ‘স্টাইলিশ’ আগমন ব্রাজিলে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ মনে করেন, একজন তারকার পারফরম্যান্স সর্বোচ্চ রাখতে এমন সুবিধা প্রাপ্য; আবার অনেকে মনে করেন, এটি দলীয় শৃঙ্খলা ও সমন্বয়ের ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।নতুন কোচ কার্লো আনচেলত্তির জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ। তিনি শুরুতে নেইমারকে স্কোয়াডে রাখেননি, পরে আবার ফিরিয়ে আনেন। আনচেলত্তি বরাবরই দলীয় শৃঙ্খলা ও সম্মিলিত কাজের ওপর জোর দিয়ে আসছেন। ফলে এই তারকার বিশেষ সুবিধা দলের ভেতরের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। Neymar llega a la concentración de Brasil... ¡en Helicóptero! pic.twitter.com/KxYm73WpDl— El Chiringuito TV (@elchiringuitotv) May 27, 2026 তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কবে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের লক্ষ্য একটি প্রস্তুতি ম্যাচে তাকে পরীক্ষা করা, যেখানে তার ফিটনেস চূড়ান্তভাবে যাচাই করা হবে।যদি তার অবস্থা প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রয়েছে ব্রাজিলের।১৩ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির মতো দল থাকায় ব্রাজিলকে শুরু থেকেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।আরও পড়ুন: ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেকর্ড ৯ ইংলিশ ক্লাবনেইমারের জন্য এটি সম্ভবত শেষ বিশ্বকাপ, যেখানে তিনি ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্য জেতার সুযোগ খুঁজছেন। কিন্তু ধারাবাহিক চোট সমস্যাই এখন তার সবচেয়ে বড় বাধা।রিও ও সাও পাওলোতে আলোচনা থামছেই না। সবাই একমত ব্রাজিলের প্রয়োজন সেরা ফর্মের নেইমারকে, কিন্তু তারকাকে বিশেষ সুবিধা দেওয়া ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার সূক্ষ্ম ভারসাম্যই এখন কোচ আনচেলত্তির সবচেয়ে বড় মাথাব্যথা।এই মুহূর্তে নেইমার আকাশ থেকে নেমে ক্যাম্পে পৌঁছেছেন ঠিকই, কিন্তু মাঠে তার প্রতিটি পদক্ষেপ এখন আরও সতর্কভাবে ফেলতে হবে, কারণ সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চ।
Go to News Site