Collector
গরুর মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ? | Collector
গরুর মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ?
Somoy TV

গরুর মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ?

কোরবানির ঈদ এলেই ফ্রিজে মাংস সংরক্ষণের পরিমাণের বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, গরু বা খাসির মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়াটা নিরাপদ?আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রিজে মাংস কতদিন নিরাপদ থাকবে তা নির্ভর করে ফ্রিজের তাপমাত্রার ওপর। এ কারণে ডিপ ও নরমাল ফ্রিজে মাংস সংরক্ষণের নিরাপদ সময়কাল এক হয় না। হিমায়িতকরণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে ইউএসডিএ-এর নির্দেশিকা বলছে, গরু বা খাসির মাংস ০ ডিগ্রি ফারেনহাইট থেকে -১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিমায়িত করলে ব্যাকটেরিয়া, ইস্ট এবং ছত্রাকের মতো অণুজীবগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এবং এনজাইমের কার্যকলাপ ধীর হয়ে যায়। তাই এ তাপমাত্রার ডিপ ফ্রিজারে কাঁচা গরুর মাংস ৪ থেকে ১২ মাস পর্যন্ত, কিমা এবং রান্না করা মাংস ২ থেকে ৩ মাস পর্যন্ত নিরাপদে খাওয়া যায়। ফ্রিজের নরমাল চেম্বার হলে এ হিসেবটা আবার পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নরমাল চেম্বারে ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষিত কাঁচা মাংস ৩ থেকে ৫ দিন, কিমা এবং রান্না করা মাংস ৩ থেকে ৪ দিন রাখা যায়। ফ্রিজে মাংস দীর্ঘদিন নিরাপদ ও স্বাদযুক্ত রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন- ১। মাংস ফ্রিজে সংরক্ষণের আগে তা পানি দিয়ে ভালো করে বাতাসে শুকিয়ে নিন যেন মাংসে পানি ও রক্ত না লেগে থাকে। ২। বাতাসে শুকিয়ে রাখা মাংসে হলুদ গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে এয়ার টাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করুন। ৩। মাংস ফ্রিজে রাখার আগে ছোট ছোট টুকরো করে নিন। একবেলার খাবারে কতটুকু পরিমাণ খাবেন সে পরিমাণে আলাদা এয়ার টাইট বক্সে মাংস সংরক্ষণ করুন। ৪। ফ্রিজ থেকে বের করে মাংস গলিয়ে আবার ফ্রিজে রাখবেন না। এতে মাংসে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। আরও পড়ুন: দীর্ঘ সময় কোরবানির মাংস সংরক্ষণের ৩ উপায় ৫। কোনো কারণে ফ্রিজের বিদ্যুৎ চলে গেলে বা বরফ গলে গেলে, সেই মাংস পুনরায় বরফ না জমিয়ে দ্রুত রান্না করে খেয়ে ফেলুন। ৬। ডিপ ফ্রিজে সংরক্ষিত মাংসের সেরা স্বাদ পেতে ৬ মাসের মধ্যে খেয়ে ফেলা ভালো। ৭। কিমা করা মাংস ২ দিনের বেশি ফ্রিজে না রেখে রান্না করে ফেললে এর পুষ্টিগুণ ও স্বাদ অটুট পাবেন। আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদ

Go to News Site