Somoy TV
ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ।হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুনের ইমামতিতে প্রধান ঈদ জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আরও পড়ুন: সাধারণ মানুষের কথা শুনতে ঈদে গ্রামগঞ্জের হাটবাজারে তথ্য প্রতিমন্ত্রীনামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশে চলমান হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি, অসুস্থদের সুস্থতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের চেতনা ছড়িয়ে পড়ার আহ্বান জানানো হয়।প্রথম জামাত ও মোনাজাত শেষে দ্বিতীয় জামাত বৃষ্টির কারণে আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়।
Go to News Site