Collector
নাগরিক ভোগান্তি কমাতে সর্বশক্তি নিয়োগ করেছে কেসিসি : প্রশাসক | Collector
নাগরিক ভোগান্তি কমাতে সর্বশক্তি নিয়োগ করেছে কেসিসি : প্রশাসক
Jagonews24

নাগরিক ভোগান্তি কমাতে সর্বশক্তি নিয়োগ করেছে কেসিসি : প্রশাসক

ঈদের দিন কোরবানির বর্জ্যে ভোগান্তি কমাতে সর্বশক্তি নিয়োগ করে কেসিসি কাজ করছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টায় খুলনা নগরীর তেতুলতলা মোড়ে বর্জ্য অপসারণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, নগরীর কোরবানির বর্জ্য ঈদের দিন রাত ১০টার মধ্যে অপসারণে কাজ করছে প্রশাসন। এজন্য ৭২২ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। বর্জ্য অপসারণের পরপর পশু জবাইয়ের স্থানে স্যাভলনের পানি দিয়ে পরিষ্কার করা হবে। যাতে বৃষ্টিতে নগরীতে কোনও রোগ জীবাণু না ছড়ায়। এর আগে নগরীর ৩১টি ওয়ার্ড থেকে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিল খুলনা সিটি কর্পোরেশন। আরিফুর রহমান/এএইচ/জেআইএম

Go to News Site