Collector
বিশ্বকাপে আর্জেন্টিনার মূল ঘাটি ‘অরিজিন হোটেল’, যেসব সুবিধা থাকছে | Collector
বিশ্বকাপে আর্জেন্টিনার মূল ঘাটি ‘অরিজিন হোটেল’, যেসব সুবিধা থাকছে
Somoy TV

বিশ্বকাপে আর্জেন্টিনার মূল ঘাটি ‘অরিজিন হোটেল’, যেসব সুবিধা থাকছে

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। দলের বেস ক্যাম্প হিসেবে নির্বাচিত কানসাস সিটির ‘অরিজিন হোটেল’-এ চলমান সংস্কার কাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (এএফএ) ক্লদিও তাপিয়া।তাপিয়া জানান, বিশ্বকাপ চলাকালে এই হোটেলেই থাকবে আর্জেন্টিনা দল। হোটেলের বিভিন্ন অংশ ইতোমধ্যে আর্জেন্টিনার পতাকার রঙ এবং জাতীয় দলের নানা ছবিতে সাজানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘কানসাস সিটির অরিজিন হোটেল এখন আর্জেন্টিনার রঙে দারুণ দেখাচ্ছে! জাতীয় দলকে স্বাগত জানাতে তারা অসাধারণ প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ চলাকালে আমাদের দল যে হোটেলে থাকবে, সেটির বর্তমান চিত্র এটি। চল আর্জেন্টিনা, সবাই একসঙ্গে!’২০২৪ সালে চালু হওয়া এই বুটিক হোটেলটি মিসৌরি নদীর তীরে বার্কলে রিভারফ্রন্ট এলাকায় অবস্থিত। মাত্র পাঁচতলা ও ১১৮ কক্ষবিশিষ্ট এই হোটেলটি বেছে নেওয়ার পেছনে মূল কারণ ছিল গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ। বড় বড় হোটেল চেইনের বদলে কোচিং স্টাফ এমন একটি জায়গাই চেয়েছিলেন, যেখানে দল স্বস্তিতে প্রস্তুতি নিতে পারবে। অরিজিন হোটেলে আর্জেন্টিনা দলের নির্বিঘ্ন অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ছবি: সংগৃহীত হোটেলের অবস্থানও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি দলের অনুশীলন মাঠ থেকে প্রায় ২০ মিনিট এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্টেডিয়াম থেকে মাত্র ১৫ মিনিট দূরে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।আরও পড়ুন: হেলিকপ্টারে রাজকীয় ঢঙে অনুশীলন ক্যাম্পে এলেন নেইমার, তবু শঙ্কা বিশ্বকাপ নিয়েহোটেলটিতে কোচিং স্টাফের কাজের জন্য ১,৫০০ বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে মিটিং রুম ও ওয়ার্কস্পেস রাখা হয়েছে। এছাড়া আর্জেন্টিনা দলের জন্য কিছু বিশেষ অংশ সংরক্ষিত থাকবে। এমনকি দলের অবস্থানকালে হোটেলের প্রধান রেস্তোরাঁও সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। কানসাস সিটির অরিজিন হোটেল আর্জেন্টিনা বেসক্যাম্প হিসেবে ব্যবহার করবে। ছবি: সংগৃহীতসবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো দলের প্রয়োজন অনুযায়ী করা বিশেষ পরিবর্তন। হোটেলের জিম পর্যাপ্ত না হওয়ায় খোলা পার্কিং এলাকায় অতিরিক্ত অনুশীলন সুবিধা তৈরি করা হচ্ছে।হোটেলের আশপাশের এলাকাও আর্জেন্টাইন সমর্থকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। নতুন একটি স্ট্রিটকার বা নগর ট্রামলাইন সরাসরি হোটেলের সামনে দিয়ে গেছে, যার একটি স্টেশন প্রায় হোটেলের দরজাতেই। ফলে শহরের বিভিন্ন অংশ থেকে সহজেই সেখানে পৌঁছানো যাবে। ফিটনেস ট্রেইংয়ের জন্যই বাড়ানো হয়েছে জিমনেশিয়ামের পরিধি। ছবি: সংগৃহীতমিসৌরি নদীর মনোরম দৃশ্য ও সবুজ পরিবেশে ঘেরা এই স্থানটি বিশ্বকাপ চলাকালে হাজারো আর্জেন্টাইন সমর্থকের মিলনমেলায় পরিণত হতে পারে। এখান থেকেই লিওনেল স্ক্যালোনির দল কাতার বিশ্বকাপে জেতা শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি নেবে।

Go to News Site