Collector
ঈদে মজাদার দুই পদ | Collector
ঈদে মজাদার দুই পদ
Somoy TV

ঈদে মজাদার দুই পদ

কোরবানি ঈদ এলেই ঘরে ঘরে শুরু হয় নানা সুস্বাদু খাবার তৈরির আয়োজন। আর সুস্বাদু খাবারের আয়োজনে অন্যতম গরু বা খাসির মাংসের তেহারি এবং কাটলেটের স্বাদ।আসুন এক নজরে জেনে নিই, গরু বা খাসির মাংসের তেহারি এবং কাটলেট রান্নার সহজ রেসিপি- তেহারি রান্নার রেসিপি প্রয়োজনীয় উপকরণ: গরু বা খাসির মাংস ১ কেজি (ছোট টুকরা করা), পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, সরিষার তেল ১ কাপ, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১.৫ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (এলাচ, দারুচিনি, লবঙ্গ), জিরা গুঁড়া, কাঁচামরিচ ১০-১২টি, লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টক দই, আদা-রসুন বাটা, লবণ, ও সামান্য তেল দিয়ে মাংস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে রাখুন। বাকি পেঁয়াজে মাংসের মিশ্রণটি দিয়ে দিন। অল্প আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিন। মাংস মাখা মাখা হয়ে এলে গরম মসলা গুঁড়া ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখুন। অন্য হাঁড়িতে বাকি তেল গরম করে চাল হালকা ভেজে নিন। চাল ভাজা হয়ে গেলে ৪ কাপ ফুটানো গরম পানি (চাল ও মাংসের পরিমাপ অনুযায়ী), লবণ এবং রান্না করা মাংসগুলো চালের সাথে মিশিয়ে দিন। পানি শুকিয়ে চাল আধা-সেদ্ধ অবস্থায় এলে বাকি কাঁচামরিচ ও বেরেস্তা ছড়িয়ে দিয়ে একদম মৃদু আঁচে (দমে) ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। কাটলেট রান্নার রেসিপি প্রয়োজনীয় উপকরণ: মাংসের কিমা ২৫০ গ্রাম (খাসি বা গরুর মাংস), সেদ্ধ আলু ১-২টি (মাঝারি আকারের), পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, আধা চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো ও স্বাদমতো গরম মশলা, কাঁচা মরিচ ও ধনেপাতা পছন্দমতো, ডিম: ২টি (কাটলেট কোট করার জন্য ও মিশ্রণে দেয়ার জন্য), ব্রেড ক্রাম্ব পরিমাণমতো (কাটলেট গড়িয়ে নেওয়ার জন্য), ভাজার জন্য তেল, লবণ ও গোলমরিচ স্বাদমতো। আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদ যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা এবং মাংসের কিমা দিয়ে দিন। এরপর একে একে সব মশলা (জিরা, ধনে, গরম মশলা, মরিচ গুঁড়ো) এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে শুকিয়ে এলে নামিয়ে নিন। এরপর আগে থেকে সেদ্ধ করা আলু, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মাংসের সাথে চটকে মাখিয়ে নিন। হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণটি থেকে অল্প অংশ নিয়ে কাটলেট বা চপের মতো পছন্দসই আকার দিন। এবার একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। কাটলেটগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে, পরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। মুচমুচে ভাব বাড়াতে চাইলে একই প্রক্রিয়ায় কাটলেটটি দ্বিতীয়বার ডিম ও ব্রেড ক্রাম্বে কোট করতে পারেন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে কাটলেটগুলো মাঝারি আঁচে ডুবো তেলে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। আরও পড়ুন: দীর্ঘ সময় কোরবানির মাংস সংরক্ষণের ৩ উপায়

Go to News Site