Collector
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় | Collector
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
Somoy TV

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

ঈদের ছুটিতে দর্শনার্থীদের রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমেছে।বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির ব্যস্ততা শেষে বেলা গড়ার সঙ্গে সঙ্গে মিরপুর চিড়িয়াখানা, হাতিরঝিলসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা।রাজধানীবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবার এ্যালবাইনো প্রজাতির মহিষ ডনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আকর্ষণ লক্ষ্য করা যায় আগত দর্শনার্থীদের মাঝে।আরও পড়ুন: কোরবানির বদলে যে কারণে চিড়িয়াখানায় জায়গা হলো মহিষ ‘ডনাল্ড ট্রাম্পের’এদিকে, হাতিরঝিলে আজ ঈদের প্রথম দিন বিকেল থেকে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। বিনোদনকেন্দ্রগুলোতে আজকে দর্শনার্থীর চাপ কিছুটা কম চোখে পড়লেও ছোট্ট সোনামণিদের নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন বিনোদনকেন্দ্রগুলোতে।

Go to News Site