Collector
সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত তিন | Collector
সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত তিন
Somoy TV

সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত তিন

সুইজারল্যান্ডের জুরিখের কাছে একটি ট্রেন স্টেশনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে চালানো এই হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে হামলাকারীকে গ্রেফতার করা হয়।জুরিখ ক্যান্টনের পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ পর উইন্টারথুর শহরের ট্রেন স্টেশনে এক ব্যক্তি ছুরি দিয়ে তিনজনকে আঘাত করে। উইন্টারথুর জুরিখের উত্তর-পূর্বে অবস্থিত। পুলিশ বলেছে, সন্দেহভাজন হামলাকারী একজন ৩১ বছর বয়সি সুইস নাগরিক। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার উদ্দেশ্য (মোটিভ) তদন্ত করা হচ্ছে। সুইজারল্যান্ডে এভাবে রাস্তার লোকজনকে এলোমেলোভাবে হামলার ঘটনা খুবই বিরল। স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লম্বা কালো চুল ও পূর্ণ দাড়িওয়ালা এক ব্যক্তি স্টেশনের সামনে দৌড়াতে দৌড়াতে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছে এবং ডান হাত তুলছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদপত্র ব্লিককে বলেন, ‘আমি একজনকে খুব উত্তেজিত হয়ে পাঁচ-ছয়বার ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে শুনেছি।’ আরও পড়ুন: মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার কাছে ছুরি ছিল। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট ও শর্টস পরা ওই ব্যক্তি স্কুলের শিক্ষার্থীদের একটি দলের পাশ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ক্ষতি করে নি। আহত তিনজনের বয়স ২৮, ৪৩ ও ৫২ বছর। তারা সবাই সুইস নাগরিক। পুলিশ জানিয়েছে, তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছেG জুরিখ ক্যান্টনের পুলিশ উইন্টারথুর পৌর পুলিশ, সুইস ফেডারেল রেলওয়ের ট্রান্সপোর্ট পুলিশ এবং হাসপাতাল-অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ঘটনাস্থলে স্টেশনের ভিতরে ও বাইরে পুলিশ ব্যারিকেড দেয়া হয়েছে। সুইস ফেডারেল রেলওয়ে জানিয়েছে, এই হামলার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Go to News Site