Collector
ঈদে খাবার বদহজম এড়াতে কী করবেন? | Collector
ঈদে খাবার বদহজম এড়াতে কী করবেন?
Somoy TV

ঈদে খাবার বদহজম এড়াতে কী করবেন?

ভোজনরসিকরা ঈদে ভরপেট খেয়ে অনেক সময়ই বদহজম সমস্যায় পড়েন। খাবার খাওয়ার পর অস্বস্তি, পেট ব্যথা অনুভব করলে অনেকে আবার দ্রুত ওষুধের দিকে হাত বাড়ান। কিন্তু বেশি পরিমাণে ওষুধের ওপর নির্ভর না হয়ে আপনি চাইলেই সমস্যা এড়াতে ঘরে থাকা কিছু উপাদান ও কৌশলকে কাজে লাগাতে পারেন।ভাবছেন কীভাবে? আসুন এক নজরে জেনে নিই, ঈদের এ সময়টাতে খাবার বদহজম, পেটে গ্যাস বা অস্বস্তি এড়াতে কী কী পদক্ষেপ নেবেন- ১। খাবার খাওয়ার পর এক জায়গায় বসে না থেকে কিছুক্ষণ হাঁটুন। ২। খাবার বদহজম, পেটে গ্যাস বা অস্বস্তির সমস্যায় কখনই শুয়ে পড়া যাবে না। ৩। খাবার দ্রুত হজম করতে দই খান। কোনোভাবেই কোমল পানীয় খাওয়া যাবে না। ৪। অল্প অল্প করে পর্যাপ্ত পানি পান করুন। ৫। বদহজম এড়াতে আদা, দারুচিনি, মৌরি অথবা লবঙ্গ চিবোন। আরও পড়ুন: কোরবানি ঈদে মাংস খাওয়ার সঠিক নিয়ম ও সুস্থ থাকার পরামর্শ পরামর্শ ১। ঈদে চোখের সামনে লোভনীয় খাবার পেলেই ভরপেট খাবেন না। ২। খাবার খাওয়ার সময় ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খান। তাড়াহুড়ো করে খেলে বদহজম হওয়ার শঙ্কা বেড়ে যায়। ৩। গরু বা খাসির অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার পরিহার করুন। ৪। খাওয়ার সময় কথা বলা ও উত্তেজিত হওয়া এড়িয়ে চলুন। আরও পড়ুন: গরুর মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ?

Go to News Site