Somoy TV
পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম পুরো বিশ্বে 'সুলতান অব সুইং' নামে পরিচিত। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা পেসার ছিলেন তিনি। অবসরের অনেক দিন পেরিয়ে গেলেও তারকা এই পেসারের বোলিং নিয়ে এখনও সুনামের কমতি নেই। যে বোলিং নিয়ে এত সুনাম, সেই বোলিং অ্যাকশন দিয়েই এবার পবিত্র হজের গুরুত্বপূর্ণ একটি অংশ পালন করলে ওয়াসিম।হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ওয়াসিম আকরাম। সবারই জানা আছে যে, হজে শয়তানকে পাথর মারার রীতি রয়েছে। মিনায় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মারার সময় ইহরামের পোশাক পরা অবস্থাতেই যেন ফিরে চিরচেনা ২২ গজে ফিরে গেলেন ওয়াসিম। ছোট রান-আপ নিয়ে হাত ঘুরিয়ে ঠিক যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের পরাস্ত করতেন, হুবহু সেই আইকনিক বোলিং স্টাইলে শয়তানের স্তম্ভে পাথর ছুঁড়েছেন তিনি। https://x.com/hassam_sajjad/status/2059575327538442611?s=20 পাথর ছোঁড়া শেষেই চিরচেনা ভঙিতে বাঁ হাত উঁচিয়ে উইকেটের উল্লাসও করতে দেখা যায় পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পাথর ছোঁড়ার ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আরও পড়ুন: গ্রামের বাড়িতে ঈদ উদযাপন মুস্তাফিজ-শান্তদের উল্লেখ্য, ওয়াসিম আকরামের সঙ্গে হজের সফরসঙ্গী হিসেবে আছেন সাঈদ আনোয়ার ও মিসবাহ উল হক।
Go to News Site