Collector
গরুর মাংস দ্রুত সেদ্ধ করার ১০ উপায় | Collector
গরুর মাংস দ্রুত সেদ্ধ করার ১০ উপায়
Somoy TV

গরুর মাংস দ্রুত সেদ্ধ করার ১০ উপায়

গরুর মাংস রান্না করতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। সিদ্ধ হতে দেরি হয়। আবার রান্না করার পর মাংস শক্ত হয়ে রয়ে যায়। মাংস ঠিকমতো সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না।সহজে গরুর মাংস সিদ্ধ করার ১০ উপায় জেনে নিন:১. কাঁচা পেঁপে: গরুর মাংস দ্রুত সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপে খুবই কার্যকরী। মাংস রান্নার সময় কয়েক টুকরো কাঁচা পেঁপে অথবা পেঁপে বাটা মিশিয়ে দিন। পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম মাংসের প্রোটিন ভেঙে দ্রুত নরম করে ফেলে।২. টক দই: মাংস মেরিনেট করার সময় টক দই ব্যবহার করলে তা মাংসকে দ্রুত নরম করে। রান্নার আগেও মাংসের সাথে টক দই মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন।৩. ভিনেগার: গরুর মাংস দ্রুত সেদ্ধ করার জন্য ভিনেগার একটি অন্যতম উপাদান। রান্নার আগে মাংসে সামান্য ভিনেগার মিশিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন, এরপর ধুয়ে রান্না করুন। তবে অতিরিক্ত ভিনেগার ব্যবহার করলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।৪. বেকিং সোডা: সামান্য বেকিং সোডা মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এরপর রান্না করলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে। তবে খুব বেশি বেকিং সোডা ব্যবহার করলে মাংসের স্বাদ ও গুণাগুণ নষ্ট হতে পারে।আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদ৫. চিনি: মাংস রান্নার সময়, বিশেষ করে কষানোর সময় সামান্য চিনি যোগ করলে মাংস দ্রুত নরম হয়। তবে মিষ্টি স্বাদের জন্য বেশি চিনি ব্যবহার করবেন না।৬. সুপারি: রান্নার সময় একটি আস্ত সুপারি ফেলে দিলে গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে প্রচলিত আছে। তবে রান্নার শেষে সুপারি অবশ্যই তুলে ফেলতে হবে।৭. ঢাকনা ব্যবহার: মাংস রান্না করার সময় পাত্রটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এতে ভেতরের তাপ ভালোভাবে সংরক্ষিত থাকে এবং মাংস দ্রুত সেদ্ধ হয়।৮. প্রেসার কুকার: সবচেয়ে দ্রুত মাংস সেদ্ধ করার উপায় হলো প্রেসার কুকার ব্যবহার করা।৯. লবণ: মাংস রান্নার শুরুতে লবণ না দিয়ে মাঝামাঝি সময়ে দিন। লবণ প্রথমে দিলে মাংসের জলীয় অংশ বের হয়ে যায় এবং তা শক্ত হতে পারে।১০. আনারস: কাঁচা পেঁপের মতো আনারসেও ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা মাংস নরম করতে সাহায্য করে। রান্নার আগে আনারসের রস বা ব্লেন্ড করা আনারস মাংসে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন।

Go to News Site