Somoy TV
আগামী সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) সিরিজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল, তবে ফাঁস হওয়া কিছু তথ্য ও ছবিতে নতুন রঙ, ডিজাইনের পরিবর্তন এবং সম্ভাব্য হার্ডওয়্যার আপগ্রেডের ইঙ্গিত মিলেছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে ম্যাগসেফ-সাপোর্টেড কেস দেখা গেছে, যেগুলো আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের জন্য তৈরি বলে ধারণা করা হচ্ছে। এসব ছবির মাধ্যমে ফোনগুলোর সম্ভাব্য রঙ এবং ডিজাইনের আভাস পাওয়া গেছে।ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, অ্যাপল এবারও আইফোন ১৭ প্রো সিরিজের মূল ডিজাইন ধরে রাখতে পারে। তবে এর সঙ্গে যুক্ত হতে পারে নতুন কিছু প্রিমিয়াম ফিনিশ ও এক্সক্লুসিভ কালার অপশন।কালো রঙ থেকে সরে আসছে অ্যাপল?একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে, আর তাহলো- অ্যাপল ধীরে ধীরে তাদের প্রো সিরিজে ঐতিহ্যবাহী ‘ট্রু ব্ল্যাক’ ফিনিশ বাদ দিচ্ছে। আইফোন ১৭ প্রো সিরিজে স্ট্যান্ডার্ড ব্ল্যাক ভ্যারিয়েন্ট না থাকার পর, এবারও আইফোন ১৮ প্রোতে সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এবার প্রতিটি রঙকে আরও আলাদা ও প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করছে অ্যাপল।যেসব নতুন রঙে আসতে পারে আইফন ডার্ক চেরি সবচেয়ে আলোচিত নতুন রঙ হতে পারে ‘ডার্ক চেরি’। এটি গাঢ় ওয়াইন-রেড শেডের একটি প্রিমিয়াম ফিনিশ, যেখানে বারগান্ডি, গাঢ় বেগুনি এবং কফি রঙের মিশ্রণ দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, এটি আগের ‘কসমিক অরেঞ্জ’ রঙের জায়গা নেবে। স্কাই ব্লু হালকা নীল বা স্কাই ব্লু রঙটিও থাকতে পারে এবারের লাইনআপে। অনেকেই বলছেন, এটি পুরনো ‘সিয়েরা ব্লু’ ফিনিশের আধুনিক সংস্করণ হতে পারে। ডার্ক গ্রে এবারের ডার্ক গ্রে ফিনিশটি প্রায় কালোর কাছাকাছি গাঢ় হতে পারে। তবে এটিকে পুরোপুরি ‘ব্ল্যাক’ বলা হচ্ছে না। সিলভার প্রো সিরিজের ক্লাসিক সিলভার ফিনিশ আগের মতোই থাকছে বলে জানা গেছে। iPHONE 18 PRO LEAKS - 5.9" & 6.9" brighter display- Smaller Dynamic Island- 48MP front camera- 2nm A20 Pro + 16GB RAM- Variable aperture lens- Larger batteryColors: Dark Gray, Dark Cherry,Silver & Light Blue Arriving: September 2026 #iPhone18Pro #Apple #iOS pic.twitter.com/aWzG1otKht— Pawan Kumar Singh (@Pawankalhans) May 27, 2026 আরও পড়ুন: আপনার ফোনের ক্ষতিকর সেটিংস অফ করুন এখনই আসতে পারে বড় হার্ডওয়্যার আপগ্রেডশুধু রঙ নয়, আইফোন ১৮ প্রো সিরিজে বড় ধরনের হার্ডওয়্যার পরিবর্তনেরও গুঞ্জন রয়েছে।ফাঁস হওয়া ডামি ইউনিট ও কেস রেন্ডার থেকে ধারণা করা হচ্ছে—ডাইনামিক আইল্যান্ড আরও ছোট হতে পারে।ডিসপ্লে আরও লম্বা হতে পারে।প্রো ম্যাক্স মডেলের স্ক্রিন প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি যেতে পারে।এছাড়া ফোনটিতে অ্যাপলের নতুন ২ ন্যানোমিটার প্রসেসভিত্তিক এ২০ প্রো (A20 Pro) চিপ ব্যবহারের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এর সঙ্গে থাকতে পারে উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি সমর্থিত নতুন সি২ মডেম।ক্যামেরা বিভাগেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত প্রাইমারি সেন্সর এবং উন্নত টেলিফটো পারফরম্যান্স যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে প্রযুক্তি বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ফাঁস হওয়া এসব তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। অনেক সময় প্রোটোটাইপ বা পরীক্ষামূলক ইউনিটের ডিজাইন পরবর্তী সময়ে পরিবর্তন করা হয়।ফলে সেপ্টেম্বরের আনুষ্ঠানিক উন্মোচনের আগে ফোনটির রঙ, ডিজাইন কিংবা ফিচারে আরও পরিবর্তন আসতে পারে।
Go to News Site