Collector
যশোরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত | Collector
যশোরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
Somoy TV

যশোরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। ঈদের দিন বিকেল সাড়ে ৪ টার দিকে খোলাডাঙ্গা গাজীপাড়ার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলো রাজিব খানের ছেলে রেজওয়ান আহমেদ ইমন(৭) এবং ইয়াছিনের ছেলে সিয়াম (৪)। তারা উভয়েই গাজীপাড়ার বাসিন্দা।আহত শিশু দলে স্বজনরা জানান, বিকেলে শিশুরা বাড়ির পাশেই খেলাধুলা করছিলো। এসময় তারা টেপ পেঁচানো কৌটা লক্ষ্য করে ঢিল ছুঁড়লে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের অবস্থার অবনতি ঘটলে তাকে রেফার করা হতে পারে। আরও পড়ুন: ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রীস্থানীয়দের দাবি, গতকাল চাঁদরাত ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোর অপরাধীদের অবিস্ফোরিত বোমাই আজ শিশুদের ইটের আঘাতে বিস্ফোরিত হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এ ককটেলের সাথে সম্পৃক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

Go to News Site