Collector
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় | Collector
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
Somoy TV

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়

ইউরোপের মর্যাদাপূর্ণ উচ্চতর স্টাডি প্রোগ্রাম ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক স্কলারশিপপ্রাপ্ত দেশ হিসেবে স্থান অর্জন করেছে।চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিশ্বের ১৩৫টি দেশের ১ হাজার ৮৭০ জনেরও বেশি শিক্ষার্থী ২০২৬ সালে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে তাদের পড়াশোনা শুরু করবেন। এই শিক্ষার্থীরা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচালিত প্রায় ১০৯টি যৌথ স্নাতকোত্তর প্রোগ্রামে অংশ নেবেন। বাংলাদেশের অবস্থান ২০২৬ সালের ভর্তি প্রক্রিয়ায় বাংলাদেশ সব দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক স্কলারশিপপ্রাপ্ত দেশ হিসেবে অবস্থান নিশ্চিত করেছে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়ন ছাড়াই আরও ১ হাজার ২৩৫ জনের বেশি প্রার্থী ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। আরও পড়ুন: উচ্চশিক্ষায় কওমি তরুণদের সুযোগ হবে? ইরাসমাস মুন্ডাস কী? ইরাসমাস মুন্ডাস যৌথ স্নাতকোত্তর প্রোগ্রাম হলো ইউরোপের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত উচ্চমানের একটি আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়ন পান, যার মধ্যে টিউশন ফি, ভ্রমণ ব্যয় এবং জীবনযাপনের খরচ অন্তর্ভুক্ত থাকে। ইউরোপের নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে সমন্বিতভাবে এ বৃত্তি দেয়া হয়। বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার তহবিল জোগাতে ইউরোপীয় কমিশন এ বৃত্তি দেয়। আরও পড়ুন: ঢাকায় ল্যাঙ্গুয়েজসার্ট সেন্টার, বিদেশে উচ্চশিক্ষার পথে নতুন দুয়ার সামনে কী অপেক্ষা করছে? যেসব শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের জন্য পরবর্তী আবেদন প্রক্রিয়া ২০২৬ সালের শরতে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা এখন থেকেই বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে খোঁজখবর নেয়া এবং প্রস্তুতি শুরু করতে পারেন।

Go to News Site