Somoy TV
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় একটি গাড়িতে থাকা কুকুরের নড়াচড়ায় শটগান থেকে ছররা গুলি বের হয়ে এক নারী আহত হয়েছেন।নেব্রাস্কা রাজ্যের স্কটসব্লাফে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নেব্রাস্কার পুলিশ একটি দোকানে শটগান ফায়ারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পেছনে একটি অস্বাভাবিক কারণ খুঁজে পায়, যা ছিল একটি কুকুর। স্থানীয় টিভি চ্যানেল কেএনওপি নিউজ ২ জানায়, স্কটসব্লাফের পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত ছিল। আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির তদন্তে পরে জানা যায়, দোকানে গাড়িটি থামার পর পেছনের সিটে থাকা কুকুরটি নড়াচড়া করলে বন্দুকটি হঠাৎ সক্রিয় হয়ে যায়। কুকুরটি কোনোভাবে শটগানের ট্রিগার সক্রিয় করে দেয়, যার ভেতরে গুলি লোড করা ছিল, ফলে সেটি ছুঁড়ে যায়। এতে ট্রাকের ক্ষতি হয় এবং পাশে থাকা একজন নারী আহত হন। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয়। আরও পড়ুন: কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় ২ মামলা পুলিশ জানিয়েছে, নেব্রাস্কায় গাড়ির ভেতরে লোডেড (গুলিভর্তি) শটগান রাখা আইনত অবৈধ।
Go to News Site