Somoy TV
ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ ব্যক্তি।বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে। এর আগে বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জেলার নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নামের এক যুবক নিহত হন। এ সময় আহত হন সঙ্গে থাকা আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। নিহত দুজনই জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। নিহত রাজন শেখ হামিদ শেখের ছেলে এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির। ঈদের দিনে তারা বাড়ি থেকে ভাঙ্গা গোল চত্বরে ঘুরতে বের হয়েছিলেন। আরও পড়ুন: ঈদে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মামুন জানান, রাজন ও ইব্রাহিম মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নারালখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক রাজন মারা যান। আহত হন সঙ্গে থাকা ইব্রাহিম ফকির। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইব্রাহিম। তিনি আরও জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অপরদিকে ঈদের আগের রাত বুধবার (২৭ মে) রাত ১১টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নিহত হন দুই যুবক। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী দুই যুবক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা (২৩) ও বরিশাল জেলা সদরের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)। আরও পড়ুন: ফরিদপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এর সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তারা মারাত্মক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
Go to News Site