Collector
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ | Collector
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
Somoy TV

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণু কুমার সরকারকে (৩২) একদিন পর বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে হিলি রেল স্টেশন এলাকা দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিষ্ণু কুমার সরকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাপুর গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে। আরও পড়ুন: পঞ্চগড় / সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির মাইকিং, কড়া নিরাপত্তা হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, বিষ্ণু কুমার সরকার আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশে গত মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে বৃহস্পতিবার রাতে বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি বিষ্ণুকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

Go to News Site