Collector
লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত | Collector
লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত
Somoy TV

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবশিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।জানা যায়, মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফেরার পথে বাড়ির নিকটবর্তী এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই একই পরিবারের চার বাংলাদেশি গুরুতর আহত হন। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ মমিন মিয়া, তার স্ত্রী নরসিংদী জেলার মনোহরদী থানার গাংকুল কান্দি গ্রামের বাসিন্দা খোরশেদ উদ্দিনের মেয়ে জিনা আক্তার এবং তাদের দুই সন্তান। আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ লেবাননের শেখ রাগেব হারব হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, জিনা আক্তার তার একটি পা হারিয়েছেন। আহতদের আগামীকাল উন্নত চিকিৎসার জন্য সাইদায় স্থানান্তর করা হবে বলেও জানা গেছে। আরও পড়ুন: লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

Go to News Site