Collector
এখনো মার্কিন ভিসার অপেক্ষায় ইরানের ফুটবল দল | Collector
এখনো মার্কিন ভিসার অপেক্ষায় ইরানের ফুটবল দল
Jagonews24

এখনো মার্কিন ভিসার অপেক্ষায় ইরানের ফুটবল দল

বিশ্বকাপ শুরুর আগে এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরানের জাতীয় ফুটবল দল। এমনটাই জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ। মেক্সিকোর উত্তর-পশ্চিম সীমান্ত শহর তাইজুয়ানা সফরকালে তিনি বলেন, ইরান দল এখনো মার্কিন ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং তারা সমান সুযোগে বিশ্বকাপে অংশ নিতে পারছে না। রাষ্ট্রদূত বলেন, আমরা জানি না তারা (যুক্তরাষ্ট্র) খেলোয়াড়দের ভিসা দেবে কি না। এর আগে ইরান দল যুক্তরাষ্ট্রের তুসকসন শহরে নিজেদের প্রশিক্ষণ ক্যাম্প করার পরিকল্পনা করেছিল। তবে ভিসা জটিলতার কারণে তারা ক্যাম্প সরিয়ে নেয় মেক্সিকোর তিহুয়ানায়। আসন্ন বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন নিউজিল্যান্ডের সঙ্গে, যা অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের সঙ্গে মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন মিশরের বিপক্ষে খেলবে ইরান, ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে। সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site