Collector
ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী | Collector
ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী
Somoy TV

ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী

ঈদের পরের দিনও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে অতিরিক্ত যাত্রী চাপ। শুক্রবার (২৯ মে) সকাল থেকে ময়মনসিংহ-জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।ঈদের পরের দিনও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে অতিরিক্ত যাত্রী চাপ। শুক্রবার (২৯ মে) সকাল থেকে ময়মনসিংহ-জামালপুর ও উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টেশন ঘুরে দেখা যায়, এসব রুটের প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে কানায় কানায় পূর্ণ। অনেক যাত্রী ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে ওঠেন। ভোগান্তি সত্ত্বেও যাত্রীরা বলছেন, ঈদের পর কিছুটা স্বস্তিতে বাড়ি ফেরার চেষ্টা করছেন তারা। আরও পড়ুন: যাত্রী চাপ কম থাকলেও ঈদযাত্রায় ভোগান্তিতে ঘরমুখী মানুষ অনেক যাত্রী অভিযোগ করেন, ঈদের সময় টিকিট না পাওয়ায় তারা আগের দিন যাত্রা করতে পারেননি। ফলে বাধ্য হয়ে ঈদের পরদিন বাড়ির পথে রওনা হয়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার দূরপাল্লার আন্তঃনগর ট্রেনের সংখ্যা কিছুটা কমানো হলেও স্বল্প দূরত্বের ট্রেন বাড়ানো হয়েছে যাত্রী চাপ সামাল দিতে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে তেমন ভিড় ছিল না এবং অধিকাংশ ট্রেনই সময়মতো ছেড়ে গেছে।

Go to News Site