Somoy TV
সারা দেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে।ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি করছেন। কয়েককজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কসাই রবিউল বলেন, ঈদের দিন তিনি তিনটি গরুর মাংস বানিয়েছি। কাল অনেকে সুযোগ পায়নিন। এখন সেই গরু বানাচ্ছি। ফলে আজও একইভাবে ব্যস্ত সময় কাটছে।’ আরও পড়ুন: কোরবানির চামড়া সংগ্রহ চলছে, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ এদিকে, ১২ ঘণ্টার মধ্যে অপসারণের কথা থাকলেও রাজধানীর অলিগলিতে এখনো পড়ে রয়েছে কোরবানির বর্জ্য। সড়কে জমে রয়েছে পশুর রক্ত। শহর পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিঁটানোর কথা থাকলেও সিটি করপোরেশনের কর্মীরা তা করেননি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে দুই সিটি করপোরেশনের কর্মীরা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য মতে, ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করেছে প্রতিষ্ঠানটি।
Go to News Site