Collector
চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু | Collector
চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
Somoy TV

চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরবানির মাংস গলায় আটকে আখিতারা খাতুন ওরফে আঁখি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রোনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখিতারা খাতুন লোকনাথপুর গ্রামের আব্দুল্লাহ হকের মেয়ে এবং ডিএস দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। আরও পড়ুন: মাংসের আশায় দরজায় দরজায় সুবিধাবঞ্চিতরা পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভাত খাওয়ার সময় হঠাৎ আখির গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বহির্বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আখিতারা খাতুনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Go to News Site