Collector
যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি আকুনা-সেনসেইদের | Collector
যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি আকুনা-সেনসেইদের
Jagonews24

যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি আকুনা-সেনসেইদের

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর থেকেই মূল আলোচনার বিষয় হয়ে গেছে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াড। লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডে কিছু খেলোয়াড় বাদ পড়েছেন আবার কিছু খেলোয়াড় সুযোগ পেয়েছেন চমক হিসেবে। দুটো নিয়েই প্রশ্ন আছে। রিভার প্লেটের লেফট-ব্যাক আকুনার বিষয়টি শুধু ফুটবলীয় কারণে নয়। তার শারীরিক অবস্থার কারণে উঠেছে এই প্রশ্ন। সাম্প্রতিক সময়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার একাধিকবার মাংসপেশির সমস্যায় ভুগেছেন। এমনকি বেলগ্রানোর বিপক্ষে অ্যাপার্তুরা টুর্নামেন্টের ফাইনালে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ফলে তিনি মৌসুমের শেষ ম্যাচেও খেলতে পারেননি। নিঃসন্দেহে চোটের সমস্যাই তাকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনাকে ফিকে করে দিয়েছে। কোচ হয়তো অন্য খেলোয়াড়দের দিকে ঝুঁকেছেন। ওই পজিশনে নিকোলাস তালিয়াফিকো নিশ্চিত পছন্দ হলেও, তার বিকল্প হিসেবে ভ্যালেন্টিন বার্কো লেফট-ব্যাক ও আক্রমণভাগ দুই জায়গাতেই খেলতে পারেন। এছাড়া ফাকুন্দো মেদিনাও ওই পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন। স্কোয়াডে জায়গা না পাওয়া আরেক খেলোয়াড় মার্কোস সেনসেই। এএফসি বোর্নমাউথের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সেনেসিকে শিগগিরই টটেহহামে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি লিভারপুলও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবুও তাকে বাদ পড়তে হয়েছে মূলত কোচের কৌশলগত পছন্দের কারণে। অন্যদিকে মেদিনা সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন, যেখানে বর্তমানে নিকোলাস ওতামেন্দি কিংবা লিসান্দ্রো মার্তিনেজ খেলেন। একই সঙ্গে তিনি ‘নাম্বার ৩’ পজিশনেও কার্যকর। এই বহুমুখী দক্ষতাই তাকে চূড়ান্ত দলে জায়গা পেতে বড় সুবিধা এনে দিয়েছে। পাশাপাশি ক্লাবের হয়ে তার পারফরম্যান্সও ছিল গুরুত্বপূর্ণ। আইএন

Go to News Site