Collector
সোনিকে বিয়ে করতে ধর্ম বদলেছিলেন মহেশ ভাট, জানালেন পূজা | Collector
সোনিকে বিয়ে করতে ধর্ম বদলেছিলেন মহেশ ভাট, জানালেন পূজা
Jagonews24

সোনিকে বিয়ে করতে ধর্ম বদলেছিলেন মহেশ ভাট, জানালেন পূজা

বলিউড নির্মাতা মহেশ ভাটের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা নতুন নয়। প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে সংসার থাকা অবস্থাতেই অভিনেত্রী সোনি রাজদানের প্রেমে পড়েছিলেন তিনি। সেই সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং অতীতের নানা স্মৃতি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মেয়ে পূজা ভাট। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা জানান, বাবা মহেশ ভাট কখনো তাদের ছেড়ে চলে যাননি। বরং দুই সংসারের মাঝেও দায়িত্ব পালনের চেষ্টা করেছেন সবসময়। কিরণ ভাটের সঙ্গে দাম্পত্য জীবনে পূজা ও রাহুল ভাটের জন্ম হয়। পরে অভিনেত্রী পারভিন ববির সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মহেশ ভাট। পারভিনের অসুস্থতার সময়ও পাশে ছিলেন তিনি। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার কিরণের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন মহেশ। কিন্তু সেই সময়েই সোনি রাজদানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সোনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি কিরণ, পূজা ও রাহুলের জন্য বড় ধাক্কা ছিল বলেও জানান পূজা। তবে সোনি রাজদানকে কখনো দোষারোপ করেননি তিনি। পূজার ভাষায়, ‘আমি সবসময় সোনিকে বলি, তিনি কোনো ভুল করেননি। আমার বাবা-মায়ের সম্পর্কে একটা ফাঁক ছিল বলেই সেখানে তৃতীয় একজন প্রবেশ করতে পেরেছিলেন।’ আরও পড়ুন:দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরাঅনীক দত্তর চলে যাওয়া মানতে পারছেন না জয়া আহসান পূজা আরও জানান, সোনিকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মহেশ ভাট। তবে সেটি প্রথম স্ত্রী ও সন্তানদের ছেড়ে যাওয়ার জন্য নয়। তার কথায়, ‘আমার বাবা ধর্ম বদল করেছিলেন, কারণ তিনি আমার মাকে ত্যাগ করতে চাননি। তিনি আমাদের একা ফেলে যাননি।’ এমএমএফ/জেআইএম

Go to News Site