Somoy TV
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৯ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।শুক্রবার (২৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন।মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়কে ঝরল ৫ প্রাণফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ফরিদপুর সহ আশ পাশের জেলায়। মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।তিনি আরও জানান, ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৯২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৮৩১ জন।
Go to News Site