Collector
হাসপাতালে স্যালাইন-ভ্যাকসিন সংকটে নাকাল রোগীরা | Collector
হাসপাতালে স্যালাইন-ভ্যাকসিন সংকটে নাকাল রোগীরা
Jagonews24

হাসপাতালে স্যালাইন-ভ্যাকসিন সংকটে নাকাল রোগীরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন ও জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাবে জ্বর, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্তরাও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় সব ধরনের ওষুধ ও স্যালাইন বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ জন রোগী সেবা নিতে আসেন। ইনডোরেও ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকেন। বর্তমানে হাসপাতালটিতে ৯০ থেকে ১৩০ জন রোগী চিকিৎসাধীন। অথচ এই বিশাল সংখ্যক রোগীর বিপরীতে ওষুধ ও স্যালাইনের সরবরাহ কম। আরও পড়ুনডায়রিয়া কখন বিপজ্জনক হয়ে ওঠেআইসিডিডিআরবি হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ, বেশিরভাগই শিশুচুয়াডাঙ্গায় ভয়াবহ রূপে ডায়রিয়া, ১৬ দিনে হাসপাতালে ভর্তি ১৩৬৬ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি কলেরা ও নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণও হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে না। আখতার নামের এক রোগীর স্বজন জানান, পেটের সমস্যায় আক্রান্ত রোগীর জন্য টানা দুইদিন বাইরে থেকে স্যালাইন কিনে এনে দিতে হয়েছে, কারণ হাসপাতালে কোনো স্যালাইন ছিল না। মোমেনা ও রশিদা আক্তার নামের দুই রোগীও জানান, স্যালাইন ও ওষুধ বাইরে থেকে কিনতে হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আরও পড়ুনগরমে স্যালাইন খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী?অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা‘রাজনৈতিক প্রতিহিংসায়’ ১৭ বছরেও চালু হয়নি স্যালাইন কারখানা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, বর্তমানে হাসপাতালে কলেরা স্যালাইন, নরমাল স্যালাইন, ডিএনএস, হার্টম্যানসহ বিভিন্ন স্যালাইনের ঘাটতি রয়েছে। এছাড়া কুকুর কামড়ের ভ্যাকসিন (জলাতঙ্কের টিকা) নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এরই মধ্যে ২৫০ ব্যাগ কলেরা স্যালাইন এসেছে, তবে রোগীর চাপ বেশি হওয়ায় তা বেশিদিন চলবে না বলেও জানান তিনি। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবুল বাসার মো. সাইদুজ্জামান বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাঝে মধ্যে স্যালাইনের সংকট দেখা দেয়। নতুন অর্থবছরের বাজেট না পাওয়া পর্যন্ত এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। ৩০টি জলাতঙ্ক ভ্যাকসিনের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুনপাবনা জেনারেল হাসপাতালে স্যালাইন পাচ্ছেন না ডেঙ্গু রোগীরাহাসপাতালে সুযোগ থাকলেও পরীক্ষা করতে বাইরে পাঠান চিকিৎসকডেঙ্গুর চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী তিনি আরও জানান, ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায় তিনগুণ বেশি রোগীকে সেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, হাসপাতালের পক্ষ থেকে দরখাস্ত পাওয়া গেছে। এরই মধ্যে বিদ্যুৎ সমস্যার কারণে হাসপাতালে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের সংকট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুর রহমান বলেন, ‌‘স্যালাইন সংকটের বিষয়ে আমাকে কেউ বলেনি। বললে অবশ্যই আমি সংসদ অধিবেশনে বলতাম। স্যালাইন সংকট বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা করার চেষ্টা করব।’ এমআরএম/এফএ/এমএস

Go to News Site