Collector
২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে | Collector
২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে
Jagonews24

২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

দেশের ২৩ জেলায় একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা শিরোনামে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ২৯ মে রাত ৯টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমএমএআর

Go to News Site