Somoy TV
‘তাণ্ডব’ সিনেমার পর ‘রকস্টার’ সিনেমায় ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। ঈদ উপলক্ষ্যে দর্শকের সাথে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গিয়েছেন নায়িকা। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অনভূতি জানিয়েছেন অভিনেত্রী।সাবিলা নূর বলেন,আমি অনেক এক্সাইটেড মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় দ্বিতীয়বার জুটি বাঁধতে পেরেছি। ‘বনলতা এক্সপ্রেস’-এর পর ‘রকস্টার’ সিনেমায় নতুন করে দর্শকরা আমাকে দেখবেন, এটি নিয়েও আমি এক্সাইটেড। খানিকটা নার্ভাসনেস কাজ করলেও এক্সাইটেডমেন্টটাই বেশি। অভিনেত্রী আরও বলেন,আপনারা দোয়া করেন ‘রকস্টার’ যেন হিট হয়। দর্শকদের কাছে সিনেমাটি যেন পজিটিভলি পৌঁছে যায়। দর্শকের ভালোবাসা পেতে ভালো লাগে। ‘তাণ্ডব’র পর ‘বনলতা এক্সপ্রেস’, এরপর ‘রকস্টার’। দর্শকের ভালোবাসাই আমাকে উৎসাহ দেয়। আমি চাই, ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি। দর্শকের সঙ্গে সিনেমা দেখা প্রসঙ্গে তিনি বলেন,ঈদের দিন পরিবারকে সময় দিয়েছি। এখন সময় দিতে এসেছি আমার দ্বিতীয় পরিবার দর্শকদের। তাদের সাথে হলে সিনেমা দেখতে আমি ভীষণ পছন্দ করি। এ অভিজ্ঞতা আমি কখনই মিস করতে চাই না। আমার মনে হয়, ‘রকস্টার’ ভিন্ন ধরনের একটা সিনেমা। এটি দর্শক পছন্দ করবে এবং ভালোবাসবে। আরও পড়ুন: মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ ‘রকস্টার’ সিনেমার সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর। আরও পড়ুন: মুক্তি পেল পরীমণির ‘জোছনা’ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। আরও রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো তারকারা। কোরবানি ঈদে সারা দেশে ১০৫টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ সাড়া পাওয়ায় শো সংখ্যা আজ থেকে দ্বিগুণ বাড়ানো হয়েছে ‘রকস্টার’ সিনেমার।
Go to News Site