Collector
অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে কি থাকছেন হাসান-তানজিম? | Collector
অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে কি থাকছেন হাসান-তানজিম?
Somoy TV

অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে কি থাকছেন হাসান-তানজিম?

গত কয়েক মাস ধরেই ইনজুরির চক্রে ঘুরপাক খাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের দুই পেসার তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। ইনজুরির কারণে হাসান জাতীয় দলের বাইরে আছেন ৬ মাস ধরে। তানজিম ইনজুরি কাটিয়ে এসে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এরপর আবার ছিটকে যান।বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বলছে, সাকিবের এবারের চোট বেশ গুরুতর। বোলিং করার সময় কোমরের স্পাইনে ব্যথা অনুভব করছেন তিনি। ফলে এটা একরম নিশ্চিত যে খুব দ্রুতই আর মাঠে ফেরা হচ্ছে না তার। গত ২৪ জুন অনলাইনে বিদেশি ডাক্তার এবং বিসিবির ফিজিওদের সঙ্গে আলাপ হয়েছে সাকিবের। কোমরের চোটের দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য তাকে নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ সার্জন ড. রোয়ান শুউটেনকে দেখাচ্ছে বিসিবি। ক্রাইস্টচার্চের এই চিকিৎসক জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চারসহ অনেক তারকা ক্রিকেটারের পিঠের সফল অস্ত্রোপচার করেোয়ান। দুই মাস পরে আবারও সাকিবের চোটের রিভিউ করবেন ডাক্তার রওয়ান। চোটের গভীরতা থেকে ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে ছয় মাসের মতো সময় লাগতে পারে তার। সেটা অবশ্য নির্ভর করছে মাস দুয়েক পরের সেই রিভিউ সিদ্ধান্তের ওপর। আরও পড়ুন: গ্রামের বাড়িতে ঈদ উদযাপন মুস্তাফিজ-শান্তদের আরেক পেসার হাসান মাহমুদের সমস্যা হাতের টেনিস এলবোতে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে ফিট হওয়ার পথে রয়েছেন তিনি। ঈদের ছুটিতে এখন লন্ডনে রয়েছেন হাসান। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন। দেশে ফিরে মাসখানেক পরে মাঠে নামার কথা রয়েছে তার। আগামী ৪ জুন থেকে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। সঙ্গত কারণেই সেখানে থাকছেন না হাসান। ইনজুরি পরিস্থিতি উন্নতির ওপর নির্ভর করছে তার মাঠে ফেরার বিষয়।

Go to News Site