Somoy TV
মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযাগ বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওই ওয়াগনের খালি ট্যাংকার লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি ছেড়ে আসে। ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।আরও পড়ুন: মৌলভীবাজারে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বিপাকেশমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ‘লাইনচ্যুত বগি (ট্যাংকার) উদ্ধারের জন্য হাইড্রোলিক টুল ভ্যান নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’
Go to News Site