Collector
পরীক্ষার সময় জেফ বেজোসের রকেটে ভয়াবহ বিস্ফোরণ | Collector
পরীক্ষার সময় জেফ বেজোসের রকেটে ভয়াবহ বিস্ফোরণ
Jagonews24

পরীক্ষার সময় জেফ বেজোসের রকেটে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার সময় মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) ২ রাত ৯টার দিকে কেপ ক্যানাভেরালে এই বিস্ফোরণ ঘটে। রকেটটি উৎক্ষেপণের আগে ‘হটফায়ার টেস্ট’ চলাকালে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে কোম্পানিটি। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রকেটটি মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিগোলকে পরিণত হয়। বিস্ফোরণের পর আশপাশের এলাকা আগুনে ঢেকে যায়। জেফ বেজোস প্রতিষ্ঠিত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিন এক বিবৃতিতে বলেছে, পরীক্ষার সময় একটি ‘অ্যানোমালি’ বা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কোম্পানিটি জানিয়েছে, সব কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং সবাই নিরাপদ আছেন। আরও পড়ুন>>মহাকাশে ৫ হাজারের বেশি স্যাটেলাইট পাঠাচ্ছে বেজোসের ব্লু অরিজিনঝুঁকি নেওয়ার সাহসই বদলে দিলো ভাগ্য: জেফ বেজোসের শীর্ষ ধনী হওয়ার গল্পধনীদের সম্পত্তি বাড়ছে হু হু করে, কারণ কী? অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মূল কারণ জানতে এখনো সময় লাগবে। তবে আমরা তদন্ত শুরু করেছি। তিনি আরও বলেন, দিনটি খুব কঠিন ছিল। কিন্তু যা পুনর্গঠন করা দরকার, তা আবার গড়ে তোলা হবে এবং আমরা আবারও উড়তে ফিরব। Another angle of the moment Blue Origin\'s New Glenn explodes on launchpad in Cape Canaveral, Florida. https://t.co/HmYt6Nm1fs pic.twitter.com/omwNBDHsTn — Open Source Intel (@Osint613) May 29, 2026 মার্কিন স্পেস ফোর্স জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ব্লু অরিজিনের সঙ্গে সমন্বয় করে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছে। তবে এই পরীক্ষা তাদের লাইসেন্সের আওতাভুক্ত কার্যক্রমের মধ্যে ছিল না। এ ছাড়া প্লেন চলাচলেও কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, মহাকাশযাত্রা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। নতুন ভারী রকেট প্রযুক্তি তৈরি করা সহজ নয়। গত মাসেও ব্লু অরিজিনের নতুন রকেট কর্মসূচি সমস্যার মুখে পড়ে। একটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছিল এফএএ। সে সময় কোম্পানিটি নিউ গ্লেন রকেট ব্যবহার করে এএসটি স্পেসমোবাইলের একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর চেষ্টা করেছিল। তবে সেটিকে নির্ধারিত উচ্চতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে গত নভেম্বরে ফ্লোরিডা থেকে নিউ গ্লেন রকেট সফলভাবে উৎক্ষেপণ করে ব্লু অরিজিন। সে সময় প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য বুস্টার সফলভাবে অবতরণ করানো হয়। সূত্র: বিবিসিকেএএ/

Go to News Site