Collector
নিজের হেলিকপ্টারে এলে যোগ দিলেন নেইমার, কিন্তু নামলেন না অনুশীলনে | Collector
নিজের হেলিকপ্টারে এলে যোগ দিলেন নেইমার, কিন্তু নামলেন না অনুশীলনে
Jagonews24

নিজের হেলিকপ্টারে এলে যোগ দিলেন নেইমার, কিন্তু নামলেন না অনুশীলনে

বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেলো অন্যতম ফেবারিট ব্রাজিলের। বুধবার তেরেসোপোলিসে বিশ্বকাপের জন্য ঘোষিত দলটির কোচ কালো আনচেলত্তির অধীনে প্রথমবার অনুশীলনে নামে। তবে সেখানে নেইমারকে দেখা যায়নি।শিবিরে যোগ দিলেও প্রথমদিন অনুশীলনে নামলেন না তিনি। জানা গেছে, তার ডান পায়ের পেশির চোটের পরীক্ষা করা হবে। একটি হেলিকপ্টারে করে পুরো ব্রাজিল দলকে তেরেসোপোলিসে নিয়ে যাওয়া হয়। নেইমার সে দলের সঙ্গে ছিলেন না। তিনি নিজের হেলিকপ্টারে করে পরে শিবিরে যোগ দেন। তবে বাকিরা অনুশীলনে নামলেও নেইমারকে দেখা গেছে চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে সময় কাটাতে। ১৭ মে শেষবার কোনও ম্যাচ খেলেছিলেন নেইমার। স্যান্তোস বনাম কোরিতিবার ম্যাচে চোট পেয়েছিলেন। এরপর থেকে পেশির চোটের কারণে মাঠে নামতে পারেননি। চিকিৎসক লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে যান নেইমার। সেখানে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। নেইমারের স্ক্যানের ফলাফল ইতিবাচক হলে দ্রুত অনুশীলনে নামবেন। না হলে তাকে নিয়ে অপেক্ষা করা হবে। সে ক্ষেত্রে রোববার পানামা এবং ৫ জুন মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো নাও হতে পারে। বিশ্বকাপের জন্য শুরু হওয়া প্রথম অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন ২৩ জন ফুটবলার। দানিলো যোগ দেননি। আগের দিনই ঘরোয়া লিগের একটি ম্যাচ খেলেন তিনি। ফলে তাকে বাড়তি সময় দেওয়া হয়েছে। এ ছাড়া পিএসজির মার্কুইনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি শিবিরে যোগ দেননি। তাদের দল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। আইএইচএস/

Go to News Site