Collector
ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে | Collector
ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
Somoy TV

ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ফরিদপুরের সদরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জানা যায়, সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা কাজী সিরাজুল ইসলাম (৫৭) মানিকগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন বোনদের কোরবানির মাংস দেয়ার জন্য। বাড়িতে আসার পর দেখতে পান বাড়ির কয়েকটি গাছ কাটা হয়েছে। এমনটি দেখতে পেয়ে ভাতিজা সুমনের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চাইলে ভাতিজা সুমন সদুত্তর দিতে না পারায় চাচা সিরাজুলের সঙ্গে ভাতিজা সুমনের কথা কাটাকাটি হয়।আরও পড়ুন: ফরিদপুরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা এক পর্যায়ে সুমন (৪০) ও তুষার (৩২) দুই ভাই চাচা সিরাজুলের উপর হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে বেদম মারধর করে। এসময় অপর ভাতিজা মাসুদ রানা (৪০) ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে শহরের হার্ট ফাউন্ডেশনে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত মাসুদ রানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা এমনটি জানতে পেরেছি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। এখন পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site