Somoy TV
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়েদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার কোদালিয়া-হোসেনপুর সড়কের শৈলজানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ উপজেলার চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে জুবায়েদ কোদালিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Go to News Site