Collector
শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ | Collector
শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
Somoy TV

শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি। এসময় ওই নির্মাণকাজে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজিব ছৈয়ালের সমর্থকরা। পরে রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাব্বি ঢালী। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধ, ককটেল বিস্ফোরণএকপর্যায়ে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় চলা সংঘর্ষের সময় এলাকায় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যান। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Go to News Site