Collector
ঈদের আনন্দ বিষাদে পরিণত, নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু | Collector
ঈদের আনন্দ বিষাদে পরিণত, নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু
Somoy TV

ঈদের আনন্দ বিষাদে পরিণত, নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো: অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। তাদের দুজনেরই বাড়ি হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ৫-৭ জন বন্ধু মিলে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় অহিদ ও মাসুদ। নদীতে নামার পর সাঁতার না জানা এই দুই কিশোর অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদী থেকে তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই অহিদ ইসলামের মৃত্যু হয় এবং মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু‎পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং জীবিকার তাগিদে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করত। মাসুদ রানা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং কয়েক দিন আগে ঈদ করতে গ্রামে এসেছিল।অন্যদিকে, অহিদ ইসলামের বাবা গ্রামে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাকে সহযোগিতা করতেই এক বছর আগে ঢাকায় কাজে যায় অহিদ। সেও ঈদের দুই দিন আগে পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে বাড়ি ফিরেছিল।‎ ‎দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে তেলীপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।‎‎এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Go to News Site