Somoy TV
ফরিদপুরের সালথায় বসতঘরের ওপর গাছ পড়ে ক্ষয় ক্ষতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়।আরও পড়ুন: শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ বিষয়টি নিয়ে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে শোনামেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site