Collector
৩০ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? | Collector
৩০ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
Somoy TV

৩০ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ শনিবার, ৩০ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি১৪৫৩ - উসমানীয়দের (অটোমান সাম্রাজ্য) কনস্টানটিনোপল জয়।১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।১৫৩৯ - স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ।১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮০৭ - মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।১৮৫৯ - ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।১৯১৩ - আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্রবাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।১৯১৯ - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।১৯৫৩ - নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।১৯৫৪ - শেরেবাংলা ফজলুল হক এর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।১৯৬৭ - নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।১৯৮১-বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্ট্রপতি জিয়া নিহত,ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত।১৯৯০ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।১৯৯১ - ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে।১৯৯৬ - বেনজামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।১৯৯৭ - বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।১৯৯৮ - আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।১৯৯৯ - নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।জন্ম ১০১০ - সম্রাট রেনজং, চীনা সম্রাট।১৪২৩ - জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ।১৪৬৪ - বারবারা অব ব্র্যান্ডেনবার্গ, বোহেমিয়ান রানি।১৫৯৯ - স্যামুয়েল বোচার্ট, ফরাসি প্রোটেস্ট্যান্ট বাইবেল পণ্ডিত।১৮১৪ - মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং সম্মিলিত নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা।১৮৭৯ - কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।১৮৯৫ - মরিস টেট, ইংলিশ ক্রিকেটার।১৮৯৯ - আরভিং থালবার্গ, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী উলফ গোস্তা আল্‌ফভেন।১৯১৭ - মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি।১৯২৮ - আনিয়েস ভারদা বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।১৯৩৪ - অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান নভোচারী।১৯৪০ - জগমোহন ডালমিয়া, বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন।১৯৪৯ - বব উইলিস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।১৯৫০ - ধৃতিমান চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।১৯৫০ - পরেশ রাওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।১৯৭৫ - ম্যারিসা ম্যায়ের, আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।১৯৮০ - স্টিভেন জেরার্ড, ইংলিশ ফুটবলার।১৯৯০ - আন্দ্রেই লোকতিয়োনোভ, রাশিয়ান আইস হকি খেলোয়াড়১৯৯১ - জোনাথন ফক্স, ইংরেজ সাঁতারু১৯৯২ - ড্যানিয়েল হেরাল্ড, ইংরেজ অভিনেতা২০০১ - হীরা, মণি, মুক্তা বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবীমৃত্যু১৪৩১ - জোন অফ আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীর কন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী।১৫৯৩ - ক্রিস্টোফার মার্লো, ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক।১৬০৬ - গুরু অর্জন, শিখধর্মের প্রথম শহিদ ও দশ জন শিখ গুরু মধ্যে পঞ্চম।১৭৪৪ - আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি।১৭৭৮ - ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।১৭৭৮ - ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি আরোয়া।১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বোনোভিচ। আরও পড়ুন: মে মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়ল ১৯১২ - মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট।১৯৪১ - প্রজাধীপক, থাই রাজা।১৯৫৭ - ভাদুড়ি মহাশয় - মহর্ষি নগেন্দ্রনাথ প্রচারিত যোগ - ভক্তি মার্গের সিদ্ধ সাধক, নগেন্দ্র মঠের প্রথম মোহন্ত ধ্যান প্রকাশ ব্রহ্মচারী।১৯৬০ - বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক।১৯৬৫ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।১৯৮১ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।ৎ১৯৮৪ - বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)।২০০৬ - রবার্ট স্টার্লিং, আমেরিকান অভিনেতা।২০১১ - রোজালিন ইয়ালো, আমেরিকান চিকিৎসক, পদার্থবিদ এবং রেডিওইমিউনোঅ্যাসে।২০১২ - অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, ইংরেজ শরীরতত্ত্ববিদ এবং জীবপদার্থ বিজ্ঞানী।২০১৩ - ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার।

Go to News Site