Collector
১ টাকার গোলাপ হাতে ছোট্ট শিশু মাহাবি | Collector
১ টাকার গোলাপ হাতে ছোট্ট শিশু মাহাবি
Jagonews24

১ টাকার গোলাপ হাতে ছোট্ট শিশু মাহাবি

দেশে হামের কারণে শিশুদের মৃত্যু আমাদের হৃদয়কে বিদারিত করছে। ঠিক এ সময় যখন একটি শিশুকে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটতে দেখা যায় তখন কার না ভালো লাগে। ছোট্ট শিশু মাহাবি। এক তোড়া সাদা গোলাপ হাতে বাবার পাশে সে গুটিগুটি পায়ে হাঁটছে। তাকে দেখে আশেপাশের লোকজন বলছে, ‘বাহ ভারী সুন্দর’। পবিত্র ঈদুল আজহার ‍তৃতীয় দিন সকালে এমন মনোহোর দৃশ্য চোখে পড়লো শাহবাগের ফুল বাজারের রাস্তায়। আরও পড়ুন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু  শনিবার (৩০ মে) সকালে সেখানে দাঁড়িয়ে কথা হয় মাহাবির বাবার সঙ্গে। তিনি বলেন, খিলগাঁওয়ের বাসা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে লালবাগে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে শাহবাগে ফুলের দোকানের সামনে গোলাপের দাম শুনে তিনি একরকম হতবাকই হয়ে যান। অন্য সময়ে যে গোলাপের দাম চার-পাঁচ টাকার নিচে নামে না, বিশেষ দিনগুলোতে সেই ফুলই ৫০ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা যায়। কিন্তু আজ সেই গোলাপই প্রতিটি মাত্র এক টাকায় বিক্রি হচ্ছে। এমন সুযোগ হাতছাড়া না করে তিনি তাৎক্ষণিক মেয়ের জন্য ৫০টি গোলাপ কিনে নেন। মূলত আজ যারা ফুল কিনছেন, তাদের অন্তত ৫০ টাকার ফুল বা ৫০টি গোলাপের তোড়া নিতে হচ্ছে। পরে শাহবাগের ফুলের বাজার ঘুরে দেখা যায় ঈদের তৃতীয় দিন বিক্রেতারা প্রচুর ফুল সাজিয়ে বসে থাকলেও আশানুরূপ ক্রেতা নেই। অবিক্রিত ফুলগুলো পচে নষ্ট হওয়ার ভয়ে বিক্রেতারা কম দামে তা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। শাহ আলম নামে এক ফুল ব্যবসায়ী জানান, ঈদের আগে থেকেই ফুলের চাহিদা অনেক কমে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের কারণে এখন মানুষের কেনাকাটার ধরনেও পরিবর্তন এসেছে।  তিনি আক্ষেপ করে বলেন, বছরের অন্য সময়ে বিয়ে, বিবাহবার্ষিকী বা জন্মদিন উপলক্ষে কিছু লাভ হলেও এখন সামান্য লাভে সংসার চালানো দায়। কেবল বিশেষ দিবসগুলোতেই আমরা কিছুটা লাভের মুখ দেখি। এমইউ/এসএনআর

Go to News Site