Collector
ঈদের দিন কোরবানি দিতে না পারলে করণীয় | Collector
ঈদের দিন কোরবানি দিতে না পারলে করণীয়
Somoy TV

ঈদের দিন কোরবানি দিতে না পারলে করণীয়

কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআন-হাদিসে এর গুরুত্ব অপরিসীম। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতি বছর কোরবানি করেছেন।হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ১০ বছর অবস্থান করেছেন। প্রতিবছরই তিনি কোরবানি করেছেন। (তিরমিজি, হাদিস : ১৪৪৯) জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন কোরবানির সময়। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা। এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন। কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে কেউ যদি ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে তার ওপর সদকা করা আবশ্যক। আরও পড়ুন: নবীজি ঈদের জামাত মসজিদে নাকি ঈদগাহে পড়তেন? ওয়াজিব কোরবানি যথাসময়ে দিতে না পারা ব্যক্তি কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার ওপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল, কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে। যদি সময়মতো কোরবানি করতে না পারার কারণে সেই পশু সময়ের পরে জবাই করে ফেলে তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পাবে তা-ও সদকা করতে হবে।

Go to News Site